রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে, আবেদনপত্র ডাউনলোড করুন

 মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবারও এক বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে আশা কর্মী পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোথায় নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি এবং অন্যান্য সমস্ত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।




পদের নাম- আশা কর্মী।


মোট শূন্যপদ- ৫ টি।


বয়স- ১২/০৫/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোন মূল্যায়ন হবে না। এই পদে কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।




আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। খামের উপর বড় হাতের অক্ষরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF____________’ (যে পদের জন্য আবেদন করছেন তার নাম)


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) বয়সের প্রমাণপত্র।

২) ভোটার কার্ড/ রেশন কার্ড।

৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪) সেল্ফ অ্যাটেস্টেড করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

৫) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট, বিবাহিতাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট ও বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট।


নিয়োগের স্থান- নিয়োগ করা হবে নদীয়া জেলার কৃষ্ণনগর- ২ ব্লক এলাকা অধীনস্থ সোনডাঙ্গা, তাতলা, সিংহাটি, হরিণডাঙ্গা, ধুবুলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর- ২ ও ধুবুলিয়া বিডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০২/০৬/২০২২ বিকেল ৩ টে পর্যন্ত। (শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদে)




Official Notice: Download Now

Application form: Click Here


Comments

Popular posts from this blog

Reputed MNC Company

Indian Army(TGC)

SSC MTS